বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ঈদে হৃদয় ছুঁয়ে গেলেন শাজাহানপুরের প্রিয় নেতা শাহীন সাহেব!
অনলাইন ডেস্ক
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বগুড়া জেলার সর্বস্তরের জনসাধারণসহ শাজাহানপুর উপজেলার সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বছর ঘুরে মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত দিন ঈদ উল আযহা আমাদের দ্বারে সমাগত। এ পবিত্র দিনে আমি বগুড়া জেলাসহ দেশের সকল মুসলিম ভাইবোন ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি জানাচ্ছি ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ত্যাগ ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া। এই পবিত্র দিনে সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চেতনা নিয়ে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি—সেই কামনাই করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে শহর, ঘরে ঘরে, মানুষের অন্তরে।”
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে নিরাপদে ও আনন্দে ঈদ উদযাপনের আহ্বান জানান।