1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজবাড়ী বালিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে গৃহবধুর মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

রাজবাড়ী বালিয়াকান্দিতে ঝড়ে গাছ পড়ে গৃহবধুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
রাজবাড়ী বালিয়াকান্দি

ঝড় থেমেছে, কিন্তু এক গৃহবধুর জীবন থেমে গেছে!
মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পুরাপাড়া গ্রামে ঝড়ে গাছ পড়ে এক গৃহবধু নিহত হয়েছেন। নিহত গৃহবধুর নাম আসপানি বেগম (৪২)। তিনি ওই এলাকার কালাম জোয়ার্দারের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হঠাৎ ঝড় শুরু হলে আসপানি বেগম বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন। ঝড়ের সময় একটি বড় গাছ ভেঙে রান্নাঘরের ওপর পড়ে এবং গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে গৃহবধুকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়ে যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..