1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চাঁন শিকারী এলাকায় পুশ‌ইন ৪ জন নারী ও পুরুষকে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

চাঁন শিকারী এলাকায় পুশ‌ইন ৪ জন নারী ও পুরুষকে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
বিজিবি

চাঁন শিকারীতে বিজিবির জালে ৪ পুশইন ব্যক্তি
বেবিয়ারা খাতুন ,স্টাফ রিপোটার চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আটজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এদের পুশইন করে বিএসএফ। পরে এদের আটক করে চাঁন শিকারী ক্যাম্পে নিয়ে আসে ৫৯ বিজিবি’র সদস্যরা।

আটক ব্যক্তিদের মধ্যে চার নারী ও চার পুরুষ রয়েছে। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। আটককৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার মো. গোলামের ছেলে ফায়েজ (২৮) ও আব্দুর রহমান সরকারের ছেলে আজিম সরকার (২৫)। এ ছাড়াও খুলনা জেলার দীঘলিয়া থানার আমবাড়িয়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে মোসা. মিম খাতুন (১৯), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের শফির উদ্দিনের ছেলে রুস্তুম আলী (৪৪), রাজশাহীর চারঘাট থানার চরমুক্তাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মোফাজ্জেল হোসেন (৩৫) ও রাজশাহীর তানোর থানার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের মেয়ে দুঃখী দাস (৫৫), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন রাণীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে রত্না আকতার নুপুর (২২) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের ইব্রাহিমের মেয়ে নাদিরা খাতুন (৩৭)।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তাঁরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে তাঁদের ভারতীয় পুলিশ আটক করেন এবং মুর্শিদাবাদ থানা হেফাজতে রেখেছিল। পুলিশ তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং আজ ভোরে বাংলাদেশে পুশইন করে (বিএসএফ)। আজ সকালে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের অনুমানিক ২০০ গজে বাংলাদেশের অভ্যন্তরের ঘোরাঘুরি করার সময় হোসেন ভিটা এলাকা থেকে বিজিবি এদের আটক করেন।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..