1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে এন সি পি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে এন সি পি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২১৮ বার পঠিত
খাগড়াছড়িতে এন সি পি'র বিক্ষোভ

প্রতিবাদের আগুনে উত্তপ্ত খাগড়াছড়ির রাজপথ আজ!
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির
মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলা সদরে। আজ বিকেল চারটার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

জেলা সদরের চেঙ্গীস্কয়ার চত্বরে সংগঠনের জেলা নেতা হারিছুর রহমান রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম-সমন্বয়ক আব্দুর রহমান ছা’দ, যুগ্ম-সমন্বয়ক আকলিমা আক্তার হীরা, মাটিরাংগা উপজেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, মানিকছড়ি উপজেলার প্রতিনিধি ইমাম মেহেদী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ির ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির নেতা মিথিলা রোয়াজাসহ সকল অপশক্তির বিরুদ্ধে ৩৬ জুলাইয়ের ছাত্র-জনতা সতর্ক দৃষ্টি রাখছে। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা ঘুমিয়ে যায়নি। নতুন বাংলাদেশ বিনির্মানের প্রয়োজনে আমরা যে কোন মুহুর্তে মাঠে নামতে প্রস্তুত আছি। খাগড়াছড়ির শান্তিপূর্ণ পরিবেশ ধ্বংস না করার জন্য তারা মিথিলা রোয়াজাগংদের সতর্ক করে বলেন, খাগড়াছড়িতে অশান্তি সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব ফ্যাসিবাদের দোসর মিথিলাকেই বহন করতে হবে।

এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..