1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনা আটরা গিলাতলা ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

খুলনা আটরা গিলাতলা ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

শহীদ জিয়াকে স্মরণে খুলনায় বিএনপির ব্যতিক্রমী আয়োজন
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেছেন ‘‘ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সচেতন জাতীয়তাবাদী রাজনীতিবিদ ও প্রকৃত দেশ প্রেমিক। এ জন্যই যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ ও শক্তিশালী হোক তা চায় না, তারা জিয়াউর রহমানের শাসন স্থায়ী হোক সেটাও চাইতো না। জিয়াউর রহমান ছিলেন সেই সব দেশের অন্যতম টার্গেট। এটা পরবর্তী কালের অনেক তথ্য দ্বারা প্রমাণিত। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সচেতন প্রচারক। পৃথিবীতে সেইসব দেশেই জাতীয়তাবাদী রাজনীতির বিশেষ প্রয়োজন, যেসব দেশের স্বাধীন-সার্বভৌম অস্তিত্বের বিরোধী দেশ খুব সক্রিয় ও শক্তিশালী। এ সম্বন্ধে জিয়াউর রহমান খুব সচেতন ছিলেন বলেই তার শত্রুর অভাব ছিল না।

একথা যেমন সত্য, তেমনি এ ও সত্য যে, দেশের মানুষের মধ্যে তার জনপ্রিয়তা ছিল অপরিসীম। এর প্রমাণ পাওয়া যায় তার মর্মান্তিক হত্যাকান্ডের পর ঢাকায় তার মৃত্যুতে শোকাচ্ছন্ন মানুষের স্বতঃফূর্ত ঢল থেকে। জিয়াউর রহমানের প্রধান পরিচিতি ছিল একজন সৈনিক ও মুক্তিযোদ্ধা হিসেবে। কিন্তু গণমানুষের আন্তরিক সমর্থন লাভে যারা ধন্য হয় তাদের সম্পর্কে একথা খাটে না। তার এক বড় প্রমাণ জিয়াউর রহমান। তিনি জনগণের অন্তরের খাঁটি ভালোবাসা লাভে সমর্থ হন।জিয়াউর রহমান ছিলেন একজন সচেতন জাতীয়তাবাদী রাজনীতিবিদ। এ জন্যই যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ ও শক্তিশালী হোক তা চায় না, তারা জিয়াউর রহমানের শাসন স্থায়ী হোক সেটাও চাইতো না। জিয়াউর রহমান ছিলেন সেই সব দেশের অন্যতম টার্গেট। এটা পরবর্তী কালের অনেক তথ্য দ্বারা প্রমাণিত।

তিনি গতকাল ৩০ মে শুক্রবার আছর বাদ শিরোমণি কেন্দ্রীয় শহিদ মিনর চত্বরে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..