1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শাজাহানপুরে ভাবির বিরুদ্ধে দেবরের অভিযোগ! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শাজাহানপুরে ভাবির বিরুদ্ধে দেবরের অভিযোগ!

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৩৮ বার পঠিত
ভাবির পরকীয়ার অভিযোগে ভাইয়ের থানায় জিডি

প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণ চুরি, থানায় অভিযোগ
শাকিল রানা, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়া শাজাহানপুর উপজেলা আমরুল ইউনিয়ন ক্ষুদ্র-ফুলকোট গ্রামে মাকছুদুল হক নামে এক স্থানীয় ব্যক্তি তার ভাবি সাদিয়ার বিরুদ্ধে চুরি,অশ্লীল ভাষা ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

মাকছুদুল হক পিতা-মৃত রফিক দেওয়ান মাতা- মৃত মেরিনা বেগম, গ্রাম ক্ষুদ্র ফুলকোট। তিনি অভিযোগ করেন, তার ভাই আব্দুল খালেক প্রবাসে অবস্থান করছেন এবং নিয়মিত তার স্ত্রী সাদিয়ার কাছে নগদ অর্থ পাঠিয়ে আসছেন। কিন্তু প্রবাসী ভাইয়ের অনুপস্থিতিতে ভাবি সাদিয়া অন্যত্র পরকীয়া সম্পর্ক বজায় রেখে তাদের পরিবারে অশান্তি সৃষ্টি করছেন।

স্থানীয়রা জানায়, ২৮ মে রাত ৯টার দিকে সাদিয়া তার বাড়ীর সামনে ভ্যানযোগে ভাইয়ের বাড়ী থেকে বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছিলেন। ঘটনা জানতে পেরে মাকছুদুল হক ঘটনাস্থলে গিয়ে সাদিয়াকে জিজ্ঞেস করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাদিয়া দীর্ঘদিন ধরে অজানা স্থানে নগদ টাকা ১,৫০,০০০ টাকা, ৬ ভরি স্বর্ণের গহনা যার মূল্য প্রায় দশ লক্ষ টাকা, ৯০ মন ধান, বৈদ্যুতিক তারসহ মোটামুটি ৫ লক্ষ টাকার বৈদ্যুতিক ও যন্ত্রপাতি গায়েব করেছেন। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় দুই ব্যক্তি আব্দুল লতিফ ও ইসরাফিলের নাম উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে শাজাহানপুর থানা অফিসার ইনচার্জের কাছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..