1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে মনপুরায় কিশোরীদের স্টলে জমজমাট উপজেলা দিবস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে মনপুরায় কিশোরীদের স্টলে জমজমাট উপজেলা দিবস

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৮০ বার পঠিত
উপজেলা দিবসে কিশোরীদের জয়ের ঝলক

মনপুরায় কিশোরীদের স্টলে বদলে গেলো উৎসবের মানে
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

মনপুরা উপজেলার প্রাণের উৎসবে পরিণত হলো উপজেলা দিবস। ২৮ মে বুধবার সকালে দ্বীপ উপজেলার মানুষের প্রাণের স্পন্দন যেন জমা হয়েছিল উপজেলা পরিষদ চত্বরে। কোস্ট ফাউন্ডেশন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ‘সমৃদ্ধি কর্মসূচি’র মাধ্যমে অনুষ্ঠিত হয় দিনব্যাপী অনুষ্ঠান, যা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে জমেছিল আনন্দ, উদ্ভাবন আর সামাজিক সংহতির এক মহোৎসব।

বিশেষভাবে আলোচিত হয় কিশোরীদের অংশগ্রহণে আয়োজিত ইনোভেটিভ স্টল প্রদর্শনী। দেয়াললিখন, নকশীকাঁথা, পিঠা তৈরির প্রক্রিয়া, সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ তুলে ধরা হয় এ মেলায়। কিশোরীরা তাদের সৃজনশীলতার মধ্য দিয়ে সমাজে পরিবর্তনের বার্তা পৌঁছে দেয়। দর্শনার্থীরা উচ্ছ্বসিত প্রশংসা করেন এই তরুণ মনন ও মননের।

এরপর অনুষ্ঠিত হয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিশু থেকে শুরু করে প্রবীণরাও অংশগ্রহণ করেন সমান উৎসাহে। নাচ, গান, কবিতা আবৃত্তি, কুইজ, খেলাধুলা—সব মিলিয়ে মোট ১৯টি আয়োজনে দর্শক-শ্রোতা মুগ্ধ হয়ে উপভোগ করেন অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও নিজে।

এদিন উপজেলা প্রশাসন থেকে মনোনীত হয়ে সম্মাননা দেওয়া হয় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একাধিক গুণীজনকে। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্ব, গঠনমূলক সাংবাদিকতা ও সরকারি বিভিন্ন দপ্তরের কার্যকর ভূমিকার স্বীকৃতিও দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রীর মাধ্যমে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের মো. ফজলুল হক, যিনি সমন্বয়কারী হিসেবে সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন সাফল্য তুলে ধরেন।
বিচারকের দায়িত্বে ছিলেন মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন ও মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরী দাশ। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল সালাম এবং সহকারী সমন্বয়কারী সাইদুর রহমানসহ শিক্ষকমণ্ডলী ও স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।

এই অনুষ্ঠানে কলাতলী সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, কৈশোর কার্যক্রম, প্রবীণ কার্যক্রম, উন্নয়নে যুব সমাজের সদস্য, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় উন্নয়ন কর্মীসহ আমন্ত্রিত অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..