1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত
রাজশাহীতে ডিবি পুলিশ

মিথ্যা মামলায় জমি হারানোর আতঙ্কে কাঁপছে পরিবার!
গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি রাজশাহী

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ৪ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মোস্তফা গোলাম (৪০), মো: সেলিম পারভেজ (৪৫) ও সাব্বির হোসেন ওরফে মো: সাব্বির আহমেদ (২৯)। মোস্তফা গোলাম রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে, সেলিম একই থানার মহলদারপাড়ার আব্দুল মমিনের ছেলে এবং সাব্বির কর্ণহার থানার বিলনেপালপাড়ার মো: সেরাজুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..