1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোয়ালমারীতে জাতীয়তাবাদী যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

বোয়ালমারীতে জাতীয়তাবাদী যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৬৬ বার পঠিত
বোয়ালমারীতে জাতীয়তাবাদী যুবদল

নতুন পরিকল্পনায় মাঠে নামছে যুবদল, কেমন হবে ভবিষ্যৎ?
ইমরান মোল্লা, বোয়ালমারী উপজেলা প্রতিনিধি

আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় বোয়ালমারী অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, তরুণদের অধিকার আদায়ের এই সমাবেশ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। দেশের রাজনৈতিক অগ্রগতিতে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা বিএনপিকে শক্তিশালী করতে তরুণদের সংগঠিত করার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শামীমুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, সহ-সম্পাদক মো. ইমরান হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইকবাল পিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম বাবলু এবং সদস্য সচিব মো. আল আমীন হোসেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..