বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
জীম হত্যাচেষ্টা মামলায় জড়ালো ৮৫ প্রভাবশালী রাজনৈতিক নেতা!
আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জীমকে হত্যাচেষ্টার ঘটনায় ঘটনার ১০ মাস পর মামলা দায়ের হয়েছে।গত বৃহস্পতিবার(২২ এপ্রিল) রাতে গাইবান্ধা সদর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী বায়েজিদ বোস্তামী জীম নিজেই।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক,সাবেক এমপি মাহবুব আরা বেগম গিনি, গোবিন্দগঞ্জ আসনের সাবেক এমপি আবুল কামাল আজাদ,গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবির, সুন্দগঞ্জের সাবেক এমপি নাহিদ নিগার,পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি, সাঘাটা-ফুলছড়ি আসনের সাবেক এমপি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক-সম্পাদক আমিনুজ্জামান রিংকু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক-সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন,ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার,সাংগঠনিক-সম্পাদক সাঈদ ইকবাল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ-সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু।
মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বছর বায়োজিদ বোস্তামি জীমের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। হামলার ঘটনায় দীর্ঘ সময় ধরে বিচার না পাওয়ায় অবশেষে তিনি আইনের আশ্রয় নেন।