1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মোহনপুরে দেশী অস্ত্রসহ গ্রেপ্তার ৪ জন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মোহনপুরে দেশী অস্ত্রসহ গ্রেপ্তার ৪ জন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৩ বার পঠিত
মোহনপুরে দেশী অস্ত্র

অস্ত্রসহ ধরা পড়ল মোহনপুরের ভয়ংকর চক্র!
গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি রাজশাহী

মোহনপুরে দেশী অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন ৪ জন । রাজশাহীর মোহনপুর থানাধীন জাহানাবাদ ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ মিমাংসার সময় সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করায় ৪ জনকে আটক করে স্থানীয় জনতা। এসময় ২ জনের মধ্যে একজনের স্কুল ব্যাগে ককটেল পাওয়া গেছে। অন্যান্যদের কাছে পাওয়া গেছে দেশিয় অস্ত্র। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের থানায় নিয়ে আসেন।

মোহনপুর থানা কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, দুই জনের মধ্যে একজনের স্কুল ব্যাগে ককটেল পাওয়া গেছে। ব্যাগে কি পরিমান ককটেল আছে তা বোম ডিস্পোজাল ইউনিট আসলে বলা যাবে। বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে অল্প কিছুক্ষনের মধ্যে তারা থানায় আসবে।

যাদের কাছ থেকে ককটেল পাওয়া গেছে তাদের পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ। একজন মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির চাঁদপুর ল পাড়া গ্রামের কামাল হোসেন এর ছেলে আলিফ হোসেন (১৯), অন্যজন পবা আরএমপি থানাধীন নওহাটা শ্রীপুর গ্রামের বেলাল হোসেন এর ছেলে মারুফ মোর্তজা (২৭) অন্যান্যদের নাম এখনো জানা যায়নি।

ওসি জানান, বোম ডিস্পোজাল ইউনিট এসেছে ।আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আর অধিকতর তদন্ত চলছে ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..