বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিক্ষার্থীদের জন্য নিরাপদ দেয়াল গড়ছে শাজাহানপুর!
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে মানিকদিপা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর অর্থায়নে ১৯ লাখ টাকা ব্যয়ে ২.৭০০ মিটার উচ্চতা ও ১৮৩ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের ভিত্তি স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৫ ঘটিকায় বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-স্থানীয় সরকার সম্পাদক মোশাররফ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন মাসুদ, সহ-দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিরুজ্জামান দুলাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য ফারুক হোসেন, উপজেলা কৃষকদল সিনিঃ যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বিএনপি নেতা সাহেব আলী, মাসুদ, ইমরান, রাজ্জাক হোসেন, ইব্রাহিম, লতিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।