বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
এক মুহূর্তেই ভেঙে পড়ল সড়ক, বন্ধ হলো চলাচল!
জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর
ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর-এর উদ্যোগে আজ ২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে পুলিশ সদস্যদের পদমর্যাদা ভিত্তিক ০২ (দুই) দিনব্যাপী “দক্ষতা উন্নয়ন কোর্স”-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, জামালপুর জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে কৃতকার্যতার ভিত্তিতে সনদপত্র বিতরণ করেন এবং কোর্স শেষে সমাপনী বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে তাদের মেধার ভিত্তিতে সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তবক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান প্রধান অতিথি।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ, প্রশিক্ষকবৃন্দ ও কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।