বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
এক মুহূর্তেই ভেঙে পড়ল সড়ক, বন্ধ হলো চলাচল!
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন মুন্দীপাড়া সেতুর সংযোগ সড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ ধ্বস। এতে সড়কে তৈরি হয়েছে বিশাল গর্ত, যা দিয়ে এখন আর কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ছবিতে দেখা যায়, গর্তটি এতটাই গভীর ও বিস্তৃত যে, ঝুঁকি এড়াতে বাঁশের বেড়া দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখেমুখে উদ্বেগের ছাপ স্পষ্ট।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সড়কটি সংস্কারের প্রয়োজন ছিল, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। সামান্য বৃষ্টিতেই সড়কের নিচের মাটি সরে গিয়ে এ ভয়াবহ গর্তের সৃষ্টি হয়।
এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করে না তুললে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।