সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সমাবেশে ছুরি হাতে ধরা পড়ল এক রহস্যময় যুবক!
সমাবেশে ছুরি হাতে ধরা পড়ল এক রহস্যময় যুবক!
অনলাইন ডেস্ক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ জমজমাট ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে হঠাৎ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রসহ এক যুবককে পাকড়াও করে সমাবেশে আসা জনতা।
শনিবার (২৮ জুন) দুপুরে ঘটনাটি ঘটে উদ্যানের ভেতরে। আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে ঘিরে ধরে সন্দেহজনক আচরণের কারণে। পরে তল্লাশিতে তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার হলে উত্তেজনা ছড়ায়। তাৎক্ষণিকভাবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, “সমাবেশ চলাকালে এক ছিনতাইকারীকে ছুরিসহ ধরা হয়। উপস্থিত লোকজনই তাকে ধরে ফেলে এবং আমাদের কাছে সোপর্দ করে।”
আজ সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের সূচনা হয়। পরপর বক্তব্য রাখতে ওঠেন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসেন। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয় সোহরাওয়ার্দী।
মূল পর্ব শুরু হয় দুপুর ২টায়, যেখানে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
দলের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার, বিচারিক শুদ্ধতা এবং পিআর (সংখ্যানুপাতিক ভোট) পদ্ধতির বাস্তবায়ন।
নেতারা গণমাধ্যমকে জানান, এই মহাসমাবেশে অন্তত ১০ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। ইতোমধ্যে তারা দেশের বিভিন্ন প্রান্তে প্রচার ও গণসংযোগ চালিয়েছেন। ইসলামি আন্দোলন এই সমাবেশকে শুধু রাজনৈতিক সমাবেশ নয়, বরং জাতীয় মিলনমেলায় রূপ দিতে চায়। এ সমাবেশে অন্যান্য দলের গুরুত্বপূর্ণ নেতারাও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।