1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মোজা ছাড়া জুতা? বিপদের মুখে আপনার পা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

মোজা ছাড়া জুতা? বিপদের মুখে আপনার পা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
মোজা ছাড়া জুতা

স্টাইলের নামে বিপদ ডেকে আনছেন না তো? মোজা ছাড়া জুতা পরার এই ৫টি ক্ষতি জানলে এখনই অভ্যাস বদলাবেন
অনলাইন ডেস্ক

গরমের সময় বা স্টাইলের দোহাই দিয়ে অনেকে মোজা না পরেই জুতা পায়ে দেন। বিশেষ করে তরুণদের মধ্যে এই অভ্যাস দিন দিন বাড়ছে। স্নিকার্স, লোফার বা কনভার্স—সব ধরনের জুতা মোজা ছাড়া পরে অনেকেই ভাবেন এটা ‘কুল’ স্টাইল। কিন্তু জানেন কি, এই স্টাইলই আপনার পায়ের জন্য ডেকে আনতে পারে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি? জেনে নিন মোজা ছাড়া জুতা পরলে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি।

১. দুর্গন্ধের উৎস পায়ের ঘাম
পায়ে প্রতি দিন ঘাম হয়, আর সেই ঘামের সঙ্গে জন্ম নেয় ব্যাকটেরিয়া। মোজা না থাকলে এই ঘাম জুতা শোষণ করতে পারে না, ফলে জুতার ভেতরে তৈরি হয় আর্দ্র ও উষ্ণ পরিবেশ—যা ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মানোর আদর্শ স্থান। এতে শুধু পা নয়, পুরো ঘরই দুর্গন্ধে ভরে যেতে পারে!

২. ছত্রাক সংক্রমণ ও ‘অ্যাথলেটস ফুট’-এর ঝুঁকি
মোজা না পরলে পায়ে দীর্ঘসময় ধরে আর্দ্রতা জমে থাকে, যা ‘অ্যাথলেটস ফুট’ বা ছত্রাক সংক্রমণের কারণ হতে পারে। এই ধরনের সংক্রমণে পায়ের ত্বকে চুলকানি, লালচে ভাব, খসখসে চামড়া ও ফাটার মতো উপসর্গ দেখা দেয়। ডায়াবেটিক রোগীদের জন্য এটি হতে পারে প্রাণঘাতীও। কারণ, তাদের ক্ষত শুকাতে সময় লাগে এবং ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি।

৩. ফোসকা ও ত্বকের ক্ষতি
জুতার সঙ্গে সরাসরি পায়ের ঘষা লাগলে ফোসকা পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে নতুন, শক্ত বা রাফ ধরনের জুতা হলে ত্বক ফেটে যেতে পারে। লম্বা সময় হাঁটা বা দৌড়ানোর সময় সমস্যা আরও প্রকট হয়।

৪. প্রিয় জুতার আয়ু কমে যেতে পারে
ঘাম ও ত্বকের প্রাকৃতিক তেল জুতার ইনসোল এবং ভেতরের আস্তরণ নষ্ট করে দেয়। এতে জুতার ভেতরের গঠন দ্রুত ক্ষতিগ্রস্ত হয়, এবং খুব অল্প সময়েই তা অকেজো হয়ে পড়ে।

৫. হাঁটাচলায় অস্বস্তি ও ব্যথা
মোজা শুধু সৌন্দর্যের অনুষঙ্গ নয়, এটি হাঁটার সময় পায়ের নিরাপত্তার ঢাল। এটি পায়ের সঙ্গে জুতার ঘর্ষণ কমায় এবং সাপোর্ট দেয়। মোজা ছাড়া জুতা পরলে পা স্লিপ করতে পারে, ব্যথা হতে পারে এমনকি ব্যালেন্স হারিয়ে পড়েও যেতে পারেন।

শেষ কথায় সতর্কতা
মোজা ছাড়া জুতা পরা যতই স্টাইলিশ লাগুক, এটি দীর্ঘমেয়াদে পায়ের জন্য ক্ষতিকর। তাই প্রতিদিন বাইরে বের হওয়ার আগে শুধু জুতা নয়, খেয়াল রাখুন মোজাটিও যেন সঠিক ও পরিষ্কার হয়। বিশেষ করে যারা অনেক হাঁটেন বা বাইরে কাজ করেন, তাদের জন্য মোজা পরা একদম বাধ্যতামূলক। স্বাস্থ্য ও স্টাইল—দুটোই ঠিক রাখতে হলে নিজের অভ্যাসটাকে বদলান আজই!

তথ্যসূত্র: হেলথলাইন ও মায়োক্লিনিক

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..