1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সুস্থ ত্বক আর চুলের জন্য ছেলেদের বিশেষ টিপস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

সুস্থ ত্বক আর চুলের জন্য ছেলেদের বিশেষ টিপস

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
ছেলেদের বিশেষ টিপস

ত্বক থেকে চুল, ব্যায়াম থেকে ঘুম—ছেলেদের জন্য সব বয়সে দরকার নিয়মিত যত্ন!
অনলাইন ডেস্ক

পুরুষের রূপচর্চা মানেই বিলাসিতা নয়, বরং দরকারি সচেতনতা!
৪৫ পার হলেই মুখে বলিরেখা, চুলে রুক্ষতা আর ত্বকে কালো দাগ যেন চোখে পড়ার মতো। অথচ একটু যত্ন নিলেই এই অবস্থা এড়ানো সম্ভব। ছেলেদের মধ্যে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা বরাবরই কম, বিশেষ করে আলফা ও জেন–জি প্রজন্মের মাঝেও রূপচর্চা এখনো ‘মেয়েলি ব্যাপার’ বলে মনে করে অনেকে। অথচ রূপচর্চা বা স্কিনকেয়ার কোনো লিঙ্গভিত্তিক বিষয় নয়—এটা স্বাস্থ্যেরই অংশ।

একটা সাধারণ রুটিন হলেই শুরু করা যায় যত্ন—সকালে ও রাতে মুখ ধোয়া, ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার, এরপর হালকা ক্রিম বা ময়েশ্চারাইজার। দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন লাগানো উচিত। ট্রিম বা শেভ করার পর আফটার শেভ ও ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক থাকবে কোমল ও উজ্জ্বল। আর রাতে ভারী রিপেয়ার ক্রিম লাগিয়ে ঘুমালে ঘাম ও ধুলাবালুর ক্ষতি অনেকটাই কাটানো সম্ভব।

চুলের ক্ষেত্রেও দরকার সঠিক পরিচর্যা। প্রতিদিন বাইরে যাওয়া হলে শ্যাম্পু করুন, প্রয়োজনে অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন। এরপর কন্ডিশনার কিংবা চুলের জন্য উপযোগী সেরাম লাগালে চুল থাকবে নরম ও প্রাণবন্ত।

স্ক্রাব, আই ক্রিম বা শিট মাস্কের মতো অতিরিক্ত পণ্য ব্যবহার করতে হলে সেগুলো ত্বকের ধরন বুঝে বেছে নেওয়া জরুরি। কিন্তু শুরুটা হতে পারে সহজ কিছু অভ্যাস দিয়েই।

ব্যায়ামের গুরুত্বও সমান। যদি সময় না পান জিমে যাওয়ার, দিনে অন্তত ১০ হাজার স্টেপ হাঁটার চেষ্টা করুন। সময় বের করে সপ্তাহে ৩ দিন ব্যায়াম করা যায়—একদিন চেস্ট ও ট্রাইসেপ, পরদিন ব্যাক ও বাইসেপ, আরেকদিন লেগ ও শোল্ডার। তবে বয়স ১৮ বছরের নিচে হলে ভারী ব্যায়াম না করাই ভালো।

আর জীবনযাপনেও আনতে হবে শৃঙ্খলা। রাত ১১টার আগে ঘুমানো, আটটার মধ্যে রাতের খাবার শেষ করা, ভাজাপোড়া বাদ দিয়ে ফল আর সবজি খাওয়ার অভ্যাস তৈরি করুন।

ছোটবেলা থেকেই শুরু করুন এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো। কারণ, সুস্থতা শুরু হয় প্রতিদিনের ছোট ছোট যত্ন থেকে—আর বয়স তখন কেবলই সংখ্যা!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..