1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদের সাজে যোগ করুন নজরকাড়া মেহেদির ডিজাইন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ঈদের সাজে যোগ করুন নজরকাড়া মেহেদির ডিজাইন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত
ঈদের সাজে মেহেদির ডিজাইন

ঈদ মানেই নতুন জামা আর হাতে রঙিন মেহেদির ঝলক! চলতি ধাঁচের হট কেটা ডিজাইন দেখে এবার আপনার হাত হয়ে উঠুক নজরকাড়া।
অনলাইন ডেস্ক

ঈদ এলেই মেয়েদের সাজের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। নতুন জামাকাপড়, গয়নাগাঁটি তো আছেই, তবে হাতভর্তি মেহেদির ঘ্রাণ আর ডিজাইনের কথা আলাদা করে না বললেই নয়! বিশেষ করে ঈদুল ফিতর উপলক্ষে বাঙালি নারীর সাজ যেন মেহেদি ছাড়া অসম্পূর্ণ। শিশুরা থেকে শুরু করে তরুণী, এমনকি মা–খালারাও রাঙিয়ে নেন হাতের তালু আর আঙুল মেহেদির মনকাড়া নকশায়।

চলতি বছর মেহেদির ডিজাইনেও এসেছে নতুনত্ব। আরবীয় স্টাইলে ফিঙ্গার-টিপ ফোকাস, ম্যান্ডালা মোটিফ, জ্যামিতিক প্যাটার্ন থেকে শুরু করে মিনিমালিস্ট ডিজাইনের ঝোঁক দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে। কারও পছন্দ ফুলের পাপড়ির মতো ছড়ানো ডিজাইন, কেউ আবার বেছে নিচ্ছেন আধা হাতজুড়ে আঁকা ক্লাসিক মেহেদি স্টাইল।

শুধু হাতে নয়, অনেকে এখন পায়ের পাতাতেও আঁকিয়ে নিচ্ছেন ঝিনুক কিংবা লতাপাতা আকৃতির মেহেদি। ছোটদের জন্য রয়েছে কার্টুন বা চাঁদ–তারা ডিজাইন, যা তারা খুশি মনে মেনে নিচ্ছে। মেহেদি আর্টিস্টদের মধ্যেও চলছে ডিজাইন নিয়ে প্রতিযোগিতা—কে কত ভিন্ন এবং নিখুঁত ডিজাইন ফুটিয়ে তুলতে পারেন!

এবার ঈদে জনপ্রিয় হচ্ছে ‘নেগেটিভ স্পেস মেহেদি’ যেখানে হাতে কিছু ফাঁকা জায়গা রেখে ডিজাইন করা হয়, ফলে দেখতে লাগে আরও স্টাইলিশ। অন্যদিকে, যারা ঘরেই নিজের হাতে মেহেদি দিতে চান, তাঁদের জন্য ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আছে সহজ টিউটোরিয়াল, যেগুলো দেখে অনায়াসে আঁকা যায় সুন্দর ডিজাইন।

মেহেদির কন কিভাবে রাখবেন, কতক্ষণ রাখলে রঙ গাঢ় হবে—এসব নিয়েও সচেতনতা বেড়েছে অনেক। লেবুর রস আর চিনি মিশিয়ে দিলে রং আরও গাঢ় হয়, এ টিপস এখন প্রায় সবার জানা।

আপনার পছন্দ যদি হয় ন্যাচারাল ও স্টাইলিশ কিছু, তাহলে এই ঈদে চেষ্টা করে দেখতে পারেন ন্যাচারাল হেনা দিয়ে আরবীয় মোটিফ বা ফিঙ্গার স্টাইল ডিজাইন। এখনই দেখে নিন চলতি ধাঁচের কিছু দারুণ মেহেদি নকশা—নিজের পছন্দমতো বেছে নিন আর হেনা আর্টিস্টকে দেখিয়ে হাতে তুলুন ঈদের সাজের জাদু।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..