1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ

আজ হারের মানেই সিরিজ শেষ, তাই জিততেই হবে!
অনলাইন ডেস্ক

টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই হারের ধাক্কা। এরপর প্রথম টি-টোয়েন্টিতেও সাত উইকেটে মুখ থুবড়ে পড়ে টাইগাররা। তবু হাল ছাড়ছে না বাংলাদেশ। আজ রোববার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা, জয় ছাড়া ভিন্ন কোনো ভাবনাই নেই দলের। ডাম্বুলায় ম্যাচটি গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লঙ্কানরা। আজকের ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের। তাই ব্যাট-বলের লড়াইয়ে এবার চূড়ান্ত প্রতিশোধ নিতে চায় লিটন দাসের নেতৃত্বাধীন স্কোয়াড।

এদিকে দলের ধারাবাহিক ব্যর্থতায় ক্ষুব্ধ কোচ ফিল সিমন্স। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘সবকিছু নতুন করে শুরু করতে হবে।’ আজকের ম্যাচে টাইগার একাদশে দেখা যেতে পারে কয়েকটি পরিবর্তন। সিমন্স বলেন, “অনুশীলনে আত্মবিশ্বাসী হলেও সেটা মাঠে দেখাতে হবে। এভাবে আর চলতে পারে না।”

ডাম্বুলার রাংগিরি স্টেডিয়ামের উইকেট বেশ ব্যতিক্রমী—সবুজ ঘাসে মোড়া ট্র্যাকে বাড়তি সুবিধা পাবেন পেসাররা। তবে উইকেট ব্যাটিং সহায়ক বলেও ধারনা করা হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে সিরিজ আগেভাগেই নিশ্চিত করতে চায় লঙ্কানরা।

শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ উপুল চন্দনা বলেন, “প্রথম ম্যাচের ছন্দটা ধরে রাখতে চাই। এখানে ব্যাটিংয়ের জন্য ভালো কন্ডিশন থাকবে বলে আশা করছি। জয় নিয়েই আমরা ফাইনাল ম্যাচে যেতে চাই।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..