1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এক বলের আঘাতেই অনিশ্চিত তিন ক্লাবের ভবিষ্যৎ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

এক বলের আঘাতেই অনিশ্চিত তিন ক্লাবের ভবিষ্যৎ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত
এক বলের আঘাতেই অনিশ্চিত তিন ক্লাবের ভবিষ্যৎ

২০০ বছরের ক্রিকেট ঐতিহ্য এক দুর্ঘটনায় থমকে গেল ড্যানবেরিতে!
অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের এসেক্সের ছোট গ্রাম ড্যানবেরি শতাব্দী ধরে ক্রিকেট খেলার ঐতিহ্য ধারণ করে আসছে। ক্রিকেট এখানে শুধু খেলা নয়, এক জীবনের অংশ। কিন্তু সেই ক্রিকেট এখন বন্ধ হওয়ার পথে দাঁড়িয়েছে। ড্যানবেরির ঐতিহ্যবাহী ডসন মেমোরিয়াল ফিল্ডে সম্প্রতি এক ব্যক্তি আহত হওয়ার পর, স্থানীয় প্রশাসন মাঠটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ক্রিকেটও থমকে গেছে।

ঘটনাটি ঘটে যখন এক দর্শক মাঠ সংলগ্ন গাড়ি পার্কিং থেকে শপিং মলে যাওয়ার সময় পায়ে ক্রিকেট বলের আঘাত পান। এ ঘটনার পর ড্যানবেরি প্যারিশ কাউন্সিল মাঠ বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

ফলস্বরূপ, ড্যানবেরি ক্রিকেট ক্লাব, ওকল্যান্ডস ক্রিকেট ক্লাব এবং টাস্কার্স ক্রিকেট ক্লাব—এই তিনটি স্থানীয় ক্লাব বড় সংকটে পড়েছে। মাঠ ছাড়া তারা খেলায় ফিরতে পারছে না, যা তাদের ভবিষ্যতের জন্য বড় শঙ্কার সৃষ্টি করেছে।

ড্যানবেরি ক্রিকেট ক্লাবের সেক্রেটারি ররি কার্লটন জানান, গ্রামের মানুষ এই সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ করছে এবং সবাই ক্রিকেট পুনরায় চালুর আকাঙ্ক্ষায়। তিনি বলেন, ‘একটি দুর্ঘটনার জন্য ২০০ বছরের ঐতিহ্য বিনষ্ট করা উচিত নয়। আমরা বারবার বলেছি, কিন্তু প্রশাসন ‘প্রক্রিয়া মেনে চলতে হবে’ বলে আমাদের কথা শোনেনি।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তার বিষয় বুঝি, কিন্তু ফুটবল বা অন্য খেলাতেও দুর্ঘটনা হতে পারে। তাই এক ঘটনার জন্য ক্রিকেট সম্পূর্ণ বন্ধ করা অতিরঞ্জিত।’

কাউন্সিল জানিয়েছে, গত এক বছরে অন্তত দুইবার গাড়ির জানালা ভেঙেছে বলের আঘাতে। এতে নিরাপত্তার ঝুঁকি বেড়েছে, বীমা বাতিল হওয়ার সম্ভাবনা ও আইনি জটিলতা তৈরি হয়েছে।

তবে তারা জানিয়েছে, ক্রিকেট বন্ধের সিদ্ধান্ত স্থায়ী নয়। ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে, বিশেষ করে বল কতদূর পর্যন্ত যেতে পারে সে বিষয়ে একটি রিপোর্ট তৈরি হচ্ছে, যাতে ভবিষ্যতে নিরাপত্তার ব্যবস্থা করে ক্রিকেট চালানো যায়।

১৭৯৯ সাল থেকে ড্যানবেরিতে ক্রিকেট খেলা হয়ে আসছে। এতদিনের ঐতিহ্যের মাঠ হঠাৎ বন্ধ হওয়ায় গ্রামের মানুষ দুঃখিত ও হতাশ। এখন সবার প্রশ্ন একটাই—কবে আবার মাঠে ক্রিকেটের সুর বেজে উঠবে?

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..