1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২ ক্রিকেটার নিষিদ্ধ, সন্দেহের তালিকায় আরও ৩! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

নিলামের আগে বড় ধাক্কা: ২ ক্রিকেটার নিষিদ্ধ, সন্দেহের তালিকায় আরও ৩!

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩১১ বার পঠিত
ক্রিকেটার নিষিদ্ধ
this is a collected or created picture for Janatar Jagoron news.

আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম। তবে নিলামের ঠিক আগে বড় বিপদে পড়েছেন ভারতের দুই ক্রিকেটার। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে মনীশ পান্ডে এবং কর্নাটকের খেলোয়াড় সৃজিত কৃষ্ণনের ওপর বল করার নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই। সংস্থাটি তাদের বোলিং অ্যাকশনে সমস্যা চিহ্নিত করেছে। ইতোমধ্যে বিসিসিআই এই বিষয়ে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়ে জানিয়েছে।

মনীশ ও সৃজিত ছাড়াও বোর্ডের সন্দেহজনক তালিকায় রয়েছেন আরও তিনজন খেলোয়াড়। তারা হলেন দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। তবে তাদের ওপর এখনো কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। আইপিএলের নিলামের এত কাছাকাছি সময়ে এমন ঘটনায় অনেকেই বিস্মিত। এর ফলে এই ক্রিকেটারদের নিলামে দরপতন হতে পারে।

মনীশের রয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জয়ের অভিজ্ঞতা। কেসি কারিয়াপ্পাও একই দলের অংশ ছিলেন। অন্যদিকে, দীপক খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের হয়ে।

এদিকে, ভারতীয় বোর্ড গতকাল শুক্রবার ঘোষণা করেছে আইপিএলের সূচি। তথ্য অনুযায়ী, আগামী বছরের আইপিএল শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল হবে ২৫ মে। শুধু ২০২৪ সালেরই নয়, পরবর্তী দুই মৌসুমেরও সূচি নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের আইপিএল শুরু হবে ১৫ মার্চ এবং শেষ হবে ৩১ মে, আর ২০২৭ সালের আসর শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল হবে ৩০ মে।

আইপিএলে ২০২৫ সালের আসরে ম্যাচ থাকবে ৭৪টি, যা গত মৌসুমের মতোই। তবে ২০২৬ সালে ম্যাচ সংখ্যা বাড়বে এবং হবে ৮৪টি। ২০২৭ সালের আইপিএলে ম্যাচ সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে হবে ৯৪টি। অর্থাৎ, আইপিএলের ফরম্যাটে বড়সড় পরিবর্তন আসছে। আইপিএলের তারিখ আগে থেকেই ঘোষণা করায় আন্তর্জাতিক সিরিজগুলোও সেই অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..