বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
“২ লাখ স্বপ্নবাজের পদক্ষেপেই তৈরি হবে নতুন বাংলাদেশ”
অনলাইন ডেস্ক
একদিন ছিল শুধুই একটি ভাবনা—যদি উদ্যোক্তারা, ব্র্যান্ডপ্রমোটররা, ক্রিয়েটররা এক ছাদের নিচে একত্রিত হতেন, একে অপরকে সহায়তা করতেন, তবে হয়তো অনেক অসম্ভবকে সম্ভব করা যেত।
সেই ভাবনাই আজ বাস্তবতায় রূপ নিয়েছে। ব্র্যান্ড প্রমোটর এন্ড এন্টারপ্রেনিউরস কমিউনিটি (বিপিইসি) এখন একটি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ২ লক্ষের বেশি স্বপ্নবান মানুষ একসাথে পথ চলছেন।
বিপিইসি শুধু একটি ফেসবুক গ্রুপ নয়, এটি একটি উদ্যোগ ও উন্নয়নের আন্দোলন।
এখানে প্রতিদিন নতুন পণ্যের প্রচার হয়, নতুন উদ্যোক্তার গল্প লেখা হয়, ছোট ব্র্যান্ডগুলো পায় বড় পরিচিতি। একে অপরের পাশে দাঁড়িয়ে, একে অপরকে শেখাতে শেখাতেই আমরা এগিয়ে চলেছি।
২ লক্ষ সদস্য আমাদের জন্য শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের বিশ্বাসের প্রতিচ্ছবি—যেখানে সহযোগিতাই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি।
এই আনন্দঘন মুহূর্তে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সব সদস্যদের প্রতি, যারা বিপিইসি-কে ভালোবেসেছেন, সময় দিয়েছেন, বিশ্বাস করেছেন।
আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশের, যেখানে প্রতিটি স্বপ্নবান তরুণ-তরুণী পাশে পাবে একটি শক্তিশালী কমিউনিটিকে—বিপিইসি।
চলুন, একসাথে গড়ে তুলি ব্র্যান্ড ও ভবিষ্যতের বাংলাদেশ।
– বিপিইসি অ্যাডমিন প্যানেল