1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কুবির ২ শিক্ষার্থী পুলিশের হাতে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কুবির ২ শিক্ষার্থী পুলিশের হাতে

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বার পঠিত
ছাত্র আন্দোলনে হামলার ঘটনা
this is a collected or created picture for Janatar Jagoron news.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাকেশ দাস ও শেখ মাসুম নামে দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় এলাকার ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক রাকেশ দাস নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। অন্যদিকে, শেখ মাসুম একই ব্যাচের শিক্ষার্থী এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

তারা দুজনই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা ই এলাহীর অনুসারী হিসেবে পরিচিত। তিনি গত ২৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যুক্ত ছিলেন। ওই ঘটনায় একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকালবেলায় বিশ্ববিদ্যালয়ের পাশে রাকেশকে কয়েকজন শিক্ষার্থী আটক করেন। পরে পুলিশে খবর দিলে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির তিনজন সদস্য এসে তাকে আটক করে নিয়ে যান। অপরদিকে, শেখ মাসুমকে বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত একটি হোটেলের সামনে থেকে পুলিশ আটক করে।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি সাজ্জাদ করিম খান জানিয়েছেন, আটক দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম জানান, বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী গ্রেপ্তার হওয়ার বিষয়টি তিনি দুই বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছেন। এরপর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তাদের নামে মামলা রয়েছে। আদালতে চালান দেওয়ার পর আইনগত প্রক্রিয়ায় তাদের মুক্ত করতে হবে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে যুক্ত ছিলেন এই দুই শিক্ষার্থী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..