বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে ইতিহাস গড়ল ৮২ শতাংশ শিক্ষার্থী!
অনলাইন ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাস করেছেন রেকর্ডসংখ্যক ৪ লাখ ৬০ হাজার ৭০৬ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণদের মধ্যে প্রথম মেধাতালিকায় জায়গা পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। এদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী শনিবার (২৮ জুন) থেকে।
তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২৮ জুন থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করতে বলা হয়েছে। ভর্তি প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৮২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যা বিগত কয়েক বছরের তুলনায় ব্যতিক্রমী সাফল্য।
ফল বিশ্লেষণে দেখা গেছে, উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী ৫০-এর বেশি নম্বর পেয়েছেন, বাকিরা পেয়েছেন ৫০-এর নিচে।