1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আইইএলটিএস পরীক্ষায় আসছে প্রযুক্তির বড় ধাক্কা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

আইইএলটিএস পরীক্ষায় আসছে প্রযুক্তির বড় ধাক্কা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
আইইএলটিএস পরীক্ষা

ইউকেভিআই আইইএলটিএস এবার শুধুই কম্পিউটারে, কাগজের পদ্ধতির ইতি টানছে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি
অনলাইন ডেস্ক

যাঁরা যুক্তরাজ্যে পড়তে, কাজ করতে বা স্থায়ীভাবে বসবাস করতে চান, তাঁদের কাছে ইউকেভিআই আইইএলটিএস একটি পরিচিত নাম। এই ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় বড়সড় পরিবর্তন আসছে বাংলাদেশে। ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) যৌথভাবে ঘোষণা দিয়েছে—২৭ জুলাই ২০২৫ থেকে এই পরীক্ষাটি কেবলমাত্র কম্পিউটারে নেওয়া হবে, কাগজে আর নয়।

এই পরিবর্তনের ফলে, যারা এখনও কাগজে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ২৬ জুলাই হবে শেষ সুযোগ। এরপর থেকে ইউকেভিআই আইইএলটিএস হবে সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক।

আইডিপি জানায়, পরীক্ষার্থীরা কম্পিউটার ফরম্যাটে পরীক্ষা দিলে ১ থেকে ২ দিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন। সপ্তাহের বিভিন্ন দিন ও সময়েও পরীক্ষার সুযোগ থাকায় সময় ব্যবস্থাপনা হবে আরও সহজ। আরও সুবিধা হলো—কম্পিউটার ফরম্যাটে “ওয়ান স্কিল রিটেক” সুবিধা থাকবে, যা পেপার টেস্টে ছিল না।

যাঁরা ইতোমধ্যেই ২৬ জুলাইয়ের পর পরীক্ষার জন্য কাগজে আবেদন করেছেন, তাঁদের জন্য রয়েছে ট্রান্সফার সুবিধা। চাইলে তারা বিনা খরচে কম্পিউটার ফরম্যাটে পরীক্ষা রিশিডিউল করতে পারবেন। ২৬ জুলাইয়ের আগের বুকিংয়ের জন্য চাইলে পুরো রিফান্ডও মিলবে।

আইডিপির আইইএলটিএস প্রধান ইলোরা শাহাব শর্মী বলেন, “এটি একটি আন্তর্জাতিক সিদ্ধান্ত, যাতে পরীক্ষার্থীরা দ্রুত ফলাফল পেতে পারেন ও আবেদন প্রক্রিয়া নির্বিঘ্ন হয়।”

ব্রিটিশ কাউন্সিলের কমিউনিকেশনস ম্যানেজার জুলিয়েট মণ্ডল বলেন, “যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই ১–৫ দিনের মধ্যে ফলাফল পাওয়ার সুবিধাই শিক্ষার্থীদের মূল লক্ষ্য।“

তবে এই পরিবর্তন সবাইকে সমানভাবে সুবিধা দেবে না বলেই মনে করছেন আইইএলটিএস শিক্ষক মোস্তাকিম শুভ। তিনি বলেন, “যাঁরা কেয়ার গিভিং বা সাধারণ কাজের জন্য ইউকেভিআই আইইএলটিএস দেন, তাঁদের অনেকেই টাইপিংয়ে দুর্বল। নতুন কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে তাঁদের শুরুতে অসুবিধা হতে পারে। তবে উচ্চশিক্ষার জন্য যারা আবেদন করছেন, তারা সাধারণত এসব প্রযুক্তিতে দক্ষ থাকেন।”

ইউকেভিআই আইইএলটিএস কী?

এই সংস্করণটি মূলত যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসনের জন্য নির্ধারিত, যেখানে সাধারণ আইইএলটিএসের মতো প্রশ্নপত্র থাকলেও বাড়তি নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়। স্কোর গ্রহণযোগ্য শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বের অনেক দেশেই।

শেষ কথা:

কাগজে লেখা দিন শেষ, এখন প্রস্তুত হোন কিবোর্ডে দক্ষতার জন্য। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে পরীক্ষা, আর আপনাকেও বদলাতে হবে—প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..