1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবি ছাত্রশিবিরের নেতৃত্বে মুহিব ও মুস্তাফিজ - Janatar Jagoron
শিরোনাম

জাবি ছাত্রশিবিরের নেতৃত্বে মুহিব ও মুস্তাফিজ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
জাবি ছাত্রশিবিরের নেতৃত্বে মুহিব ও মুস্তাফিজ
this is a collected or created picture for Janatar Jagoron news.

আসিফ সরকার, জাবি প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার জন্য ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় ছাত্রশিবিরের সদস্য সমাবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের তত্ত্বাবধানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে মহিবুর রহমান মুহিবের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

নবনির্বাচিত সভাপতি মহিবুর রহমান মুহিব সদস্যদের সঙ্গে পরামর্শ করে মোস্তাফিজুর রহমানকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ। সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ, সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি মহিবুর রহমান মুহিব প্রোগ্রামের শেষ অংশে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এবং কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..