1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
Climate Change and Adaptation Pathways সেমিনার - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

জাবিতে ‘Climate Change and Adaptation Pathways: Perspectives from Vulnerable Ethnic Communities’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্যোগে ‘Climate Change and Adaptation Pathways: Perspectives from Vulnerable Ethnic Communities’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সেমিনারটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

this is a collected or created picture for Janatar Jagoron news.

তিনি তার বক্তব্যে বলেন, নীতি প্রণয়নে সামাজিক বৈচিত্র্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সহাবস্থানকে অগ্রাধিকার দিতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল জীব ও প্রকৃতির একটি বিশেষ মূল্য রয়েছে, যা আমাদের কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শামছুল আলম। তিনি জলবায়ু পরিবর্তন প্রতিরোধে গবেষণা এবং নীতি-নির্ধারকদের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন গবেষণা প্রকল্পের পরিচালক ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, বিএআরসিআইকের পরিচালক পাভেল পার্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এস. এম. ইমরুল হাসান।

অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
১. ‘Traditional Ecological Knowledge to Fight Climate Induced Disasters: Lessons Learned from Rakhine Community in the Coastal Areas of Bangladesh’ শীর্ষক প্রবন্ধটি উপস্থাপন করেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজেদুর রহমান।
২. ‘Climate Change Induced Livelihood Vulnerability and Adaptation Mechanisms of Manipuri Ethnic Community in Bangladesh’ শীর্ষক প্রবন্ধটি উপস্থাপন করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান।

সেমিনারে সমতল এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং তাদের জন্য সংস্কৃতিবান্ধব অভিযোজন কৌশল নিয়ে গভীর আলোচনা হয়। সেমিনারের শেষ পর্বে প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়, যেখানে গবেষণার আলোকে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয় সুপারিশ উঠে আসে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..