1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছোলা সিদ্ধ দিয়ে ঘুম, বিষাক্ত ধোঁয়ায় ২ তরুণের করুন মৃত্যু - Janatar Jagoron
শিরোনাম

ছোলা সিদ্ধ দিয়ে ঘুম, বিষাক্ত ধোঁয়ায় ২ তরুণের করুন মৃত্যু

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৯০ বার পঠিত
২ তরুণের করুন মৃত্যু
this is a collected or created picture for Janatar Jagoron news.

ভারতের দিল্লির নয়ডার সেক্টর-৭০ এলাকার বাসিন্দা উপেন্দ্র (২২) ও শিবম (২৩) রাস্তার পাশে একটি ছোট দোকান চালিয়ে ছোলা-বাটুরা এবং কুলচে বিক্রি করতেন। গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে তারা পরের দিনের প্রস্তুতির জন্য চুলায় ছোলা সিদ্ধ করতে দিয়ে ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েন। কিন্তু তাদের এই ঘুমই কাল হয়ে দাঁড়ায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে উপেন্দ্র ও শিবমের ঘরের বাইরে ধোঁয়া উঠতে দেখে প্রতিবেশীরা বিষয়টি লক্ষ্য করেন। এরপর দরজা ভেঙে তারা ঘরে প্রবেশ করেন এবং দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে নয়ডার সেক্টর-৩৯-এর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

নয়ডার সেন্ট্রাল জোনের সহকারী পুলিশ কমিশনার রাজীব গুপ্ত জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চুলায় বসানো ছোলা অতিরিক্ত পুড়ে গিয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘরের দরজা বন্ধ থাকার কারণে অক্সিজেনের অভাব দেখা দেয়, যা দুই তরুণের মৃত্যুর কারণ হতে পারে।

ধারণা করা হচ্ছে, বাতাসে কার্বন মনো-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে তারা শ্বাস নিতে না পেরে মারা গেছেন। রাজীব গুপ্ত বলেন, ‘ঘরের ভেতরে ধোঁয়ার কারণে কার্বন মনো-অক্সাইডের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছিল। এটি একটি গন্ধহীন বিষাক্ত গ্যাস, যা চুলা বা ওভেন থেকে নির্গত হতে পারে।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুই তরুণের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোর্স: এনডিটিভি

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..