1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পাকিস্তানি এয়ারলাইন্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল যুক্তরাজ্য - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পাকিস্তানি এয়ারলাইন্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল যুক্তরাজ্য

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২১১ বার পঠিত

পাঁচ বছর পর যুক্তরাজ্যে পাকিস্তানি বিমান চলাচলের নতুন অধ্যায় শুরু!
অনলাইন ডেস্ক

যুক্তরাজ্য পাঁচ বছর পর পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এর ফলে পাকিস্তানি এয়ারলাইন্সগুলো পুনরায় যুক্তরাজ্যের ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করতে পারবে।

বুধবার (১৬ জুলাই) ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের বিমান নিরাপত্তায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’র কারণে যুক্তরাজ্যের এয়ার সেফটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, পাকিস্তান সরকার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে (পিআইএ) বেসরকারিকরণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও এর আগে পিআইএর ওপর চার বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে চলতি বছরের জানুয়ারিতে ইউরোপগামী ফ্লাইট পুনরায় চালু করেছে পিআইএ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে ‘দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে অভিহিত করে বলেন, এটি ব্রিটেনে বসবাসকারী পাকিস্তানিদের জন্য স্বস্তির খবর।

উল্লেখ্য, ২০২০ সালের জুনে করাচিতে পিআইএর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জন নিহত হয়। তদন্তে প্রকাশ পেয়েছে দুর্ঘটনার কারণ ছিল পাইলট ও নিয়ন্ত্রণকক্ষের ভুল। এরপর পাইলটদের লাইসেন্স নিয়ে বড় কেলেঙ্কারি সামনে আসে, যেখানে এক-তৃতীয়াংশ পাইলটের লাইসেন্স ভুয়া বা সন্দেহজনক বলে ধরা পড়ে।

এই নিষেধাজ্ঞার কারণে পিআইএ প্রতিবছর প্রায় ৪০ বিলিয়ন রুপি (১৪৪ মিলিয়ন ডলার) আয় থেকে বঞ্চিত হয়েছে। লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম ছিল তাদের সবচেয়ে লাভজনক রুট। হিথ্রো বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ল্যান্ডিং স্লট এখনো পিআইএর জন্য সংরক্ষিত রয়েছে।

বর্তমানে পিআইএতে প্রায় ৭ হাজার কর্মী কাজ করছেন। দীর্ঘদিন ধরে দুর্নীতি, ঋণ ও দুর্বল ব্যবস্থাপনার কারণে সমালোচিত প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সংস্কারে ২১ বছরের মধ্যে প্রথমবারের মতো লাভ করেছে, যা ভবিষ্যতে নতুন বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..