1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইরানে গোপন বিমান হামলার অভিযোগে আলোচনায় সৌদি আরব - Janatar Jagoron
শিরোনাম
ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা মানসম্মত শ্রেণিশিক্ষা নিশ্চিত হলে কমবে কোচিং নির্ভরতা: শিক্ষামন্ত্রী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২৭তম বিসিএসে নতুন নিয়োগ জারি পরিবহন খাতে বিশৃঙ্খলা, এপ্রিলেই প্রাণ গেছে পাঁচ শতাধিক ইরানে গোপন বিমান হামলার অভিযোগে আলোচনায় সৌদি আরব ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান

ইরানে গোপন বিমান হামলার অভিযোগে আলোচনায় সৌদি আরব

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত
সৌদি আরব

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সৌদি আরব ও ইরানের মধ্যে। পশ্চিমা ও ইরানি কয়েকজন কর্মকর্তার বরাতে এক গণমাধ্যম জানিয়েছে, ইরানের অভ্যন্তরে গোপনে একাধিক সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ভূখণ্ডে চালানো হামলার জবাব হিসেবেই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়। তবে এসব হামলার বিষয়ে এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দুই পশ্চিমা কর্মকর্তার দাবি, মার্চের শেষ দিকে সৌদি বিমানবাহিনী ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। তাদের একজনের ভাষ্য, “সৌদি আরবে হামলার প্রতিক্রিয়াতেই এই পাল্টা আঘাত হানা হয়েছে।”

তবে কোন স্থাপনা বা এলাকায় হামলা হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি গণমাধ্যমটি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা সৌদি আরবের নিরাপত্তা কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এতদিন দেশটি মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল থাকলেও টানা ১০ সপ্তাহের আঞ্চলিক সংঘাতে সেই নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামনে এসেছে। এর পর থেকেই সৌদি আরব আরও সরাসরি ও কঠোর অবস্থানে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরান পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..