শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় আরও ৩৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
সোমবার (৩ ডিসেম্বর) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দখলদার ইসরায়েল রোববারের হামলায় ৩৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে উত্তর গাজার বেইত লাহিয়ার ১০ জন রয়েছেন। হামলার পরও ধ্বংসস্তুপের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল অব্যাহতভাবে বিমান এবং স্থল হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের লাগাতার আগ্রাসনে এ পর্যন্ত ৪৪ হাজার ৪২৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এখনও ধ্বংসস্তুপের নিচে অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।
ইসরায়েলের বর্বর হামলায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অসংখ্য স্থাপনা আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আক্রমণের ফলে প্রায় ২০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
উল্লেখযোগ্য যে, গণহত্যার অভিযোগে ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযুক্ত হয়েছে।