1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজায় থামছে না ইসরায়েলি হামলা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

গাজায় থামছে না ইসরায়েলি হামলা, মৃতের সংখ্যা ছাড়ালো ৪২ হাজার ৭০০

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২১৩ বার পঠিত
ইসরায়েলি হামলা

অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৪২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক মানুষও।
মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে জানানো হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান নিপীড়নমূলক হামলায় অন্তত আরও ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৭১৮ জনে দাঁড়িয়েছে বলে অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই নিরবচ্ছিন্ন হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে এক লাখ ২৮২ জন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১১৫ জন নিহত এবং ৪৮৭ জন আহত হয়েছেন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ধারণা করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নির্মম হামলা অব্যাহত রাখছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..