1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি? মুম্বাই পুলিশের চাঞ্চল্যকর দাবি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি? মুম্বাই পুলিশের চাঞ্চল্যকর দাবি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি? মুম্বাই পুলিশের চাঞ্চল্যকর দাবি!
this is a collected or created picture for Janatar Jagoron news.

মুম্বাই পুলিশ সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় রোববার (১৯ জানুয়ারি) আরেকজনকে আটক করেছে। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।

এদিন সকালে জোন ৯-এর ডিসিপি দীক্ষিত গেদাম এক সংবাদ সম্মেলনে জানান, আটক ব্যক্তি বাংলাদেশি নাগরিক। তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ। এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদ সম্মেলনে ডিসিপি দীক্ষিত বলেন, শাহজাদ সাইফ আলী খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। তার কাছে ভারতের কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। জব্দকৃত কাগজপত্র অনুযায়ী, তিনি একজন বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি পাঁচ-ছয় মাস আগে ভারতে আসেন।

রোববার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে শাহজাদকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো কাস্তে এবং একটি তোয়ালে উদ্ধার করা হয়।

এর আগে সাইফের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও দেখে সন্দেহভাজন হিসেবে আকাশ কৈলাস ক্যানোজিয়াকে আটক করা হয়েছিল। বর্তমানে পুলিশ দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে বান্দ্রায় নিজ বাসভবনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। শারীরিকভাবে শঙ্কামুক্ত হলেও সাইফকে আরও কিছুদিন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা নিতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..