1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাধিকা আপ্তে জানালেন অন্তঃসত্ত্বা হওয়ার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রাধিকা আপ্তে জানালেন অন্তঃসত্ত্বা হওয়ার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত
যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা
this is a collected or created picture for Janatar Jagoron news.

অভিনেত্রী রাধিকা আপ্তে মা হতে চলেছেন। তিনি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশ করেছেন এক অদ্ভুত উপায়ে। সম্প্রতি লন্ডনে একটি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, মা হওয়ার ব্যাপারে তার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না।

২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একসাথে বাস শুরু করেন রাধিকা। পরবর্তী বছর জানা যায়, তারা গোপনে বিয়ে করেছেন। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানালেও, তিনি এবং তার স্বামী কোনোভাবেই পরিবার পরিকল্পনা করেননি।

রাধিকা জানান, প্রথম কয়েক দিন শরীরে নানা ধরনের সমস্যা অনুভব করেছিলেন তিনি। পেট ফুলে যাওয়ার সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং সবসময় বমি বমি ভাব ছিল। তবে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও কাজ থামাননি তিনি। প্রায় তিন মাস ধরে ৪০ ডিগ্রি তাপমাত্রায় ছবির শুটিং চালিয়ে গেছেন।

অভিনেত্রী জানান, প্রচণ্ড গরমে শুটিং করা ছিল অত্যন্ত কষ্টকর। সবাই তাকে বলতেন যে, তাকে সব সময় আনন্দিত থাকা উচিত কারণ সে মা হতে চলেছে, কিন্তু রাধিকা বলেন, “আমি যন্ত্রণায় ভুগছি, আর আপনারা বলছেন হাসিখুশি থাকতে!”

তিনি আরও বলেছেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর শরীরে কী কী পরিবর্তন আসবে, তা নিয়ে কখনও ভাবেননি বা জানার চেষ্টা করেননি। তিনি বলেন, “এটা সত্যিই কঠিন ও যন্ত্রণাদায়ক। সন্তান ধারণ খুবই কঠিন এবং শরীরে বড় ধরনের পরিবর্তন আসে।”

রাধিকা এ বছরের ডিসেম্বর মাসে সন্তানের জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..