1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বেক্সিমকো ফার্মা দেবে ৪০% নগদ লভ্যাংশ! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

বেক্সিমকো ফার্মা দেবে ৪০% নগদ লভ্যাংশ!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত
বেক্সিমকো ফার্মা

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ জুন সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান করা হবে।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব অর্থবছরের আর্থিক প্রতিবেদন যাচাই করে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৩ টাকা সাত পয়সা। আগের হিসাব অর্থবছরে এই মুনাফা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ ১৮ টাকা ৭৫ পয়সা রেকর্ড করা হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ১৩ টাকা ৬৪ পয়সা। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য বর্তমানে ১০৭ টাকা ৪৮ পয়সা, যেখানে পূর্ববর্তী হিসাব অর্থবছরে এটি ছিল ৯৭ টাকা ৯১ পয়সা।

বেক্সিমকো ফার্মার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..