1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সারা দেশে শুল্ক কর অফিস বন্ধ, কাজ আটকে গেছে - Janatar Jagoron

সারা দেশে শুল্ক কর অফিস বন্ধ, কাজ আটকে গেছে

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮২ বার পঠিত

এনবিআরের শাটডাউনে থমকে গেছে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম!
অনলাইন ডেস্ক

সকাল থেকেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ কাজ বন্ধ রয়েছে। চলছে ব্যাপক শাটডাউন কর্মসূচি। ভবনের ভিতরে কেউ ঢুকতে পারছে না, বেরও হতে পারছে না। এর ফলে এনবিআরের সকল সেবা স্থগিত রয়েছে।

তাছাড়া চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। এতে আমদানি-রপ্তানিতে শুল্কায়ন সব কাজ থমকে গেছে।

সরেজমিন পরিস্থিতি দেখে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের অফিসগুলো সম্পূর্ণ ফাঁকা, কর্মচারীরা শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। ভবনের সামনে কয়েকশো কর্মকর্তা-কর্মচারী সমবেত রয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং কাউকে ভবনের ভিতরে ঢুকতে কিংবা বের হতে দিচ্ছেন না। এনবিআরের তিনটি প্রধান ফটকে তালা ঝুলানো রয়েছে।

সব পক্ষের অংশগ্রহণে রাজস্ব খাতের সংস্কার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ শনিবার ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর এনবিআর ভবনের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মকর্তারা সমবেত হয়েছেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে। এনবিআর দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা হলেও, জুনের অর্থবছরের শেষ সময়ে প্রচুর রাজস্ব আদায়ের প্রয়োজন থাকা সত্ত্বেও আজ শাটডাউনের কারণে কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এনবিআরের মূল ফটক বন্ধ করে বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরা অবস্থান নিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে ভবনের আশপাশে।

সমস্ত পক্ষের অংশগ্রহণে রাজস্ব খাতের সংস্কার ও এনবিআরের চেয়ারম্যানের অপসারণ দাবিতে আজ ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। একই সাথে দেশের সব শুল্ক কর কার্যালয়ে লাগাতার শাটডাউন কার্যক্রম শুরু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..