1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে যুবকের মৃত্যু, আহত তিন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে যুবকের মৃত্যু, আহত তিন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২০ বার পঠিত
যুবকের মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন মাতুব্বর (২৬) ওই গ্রামের আব্দুর রব মাতুব্বরের ছেলে। আহতরা হলেন তার ভাই মিঠু মাতুব্বর (৩০), মিঠুর স্ত্রী হেনা বেগম (২৪) এবং প্রতিবেশী ওবায়দুর শেখ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের প্রধান বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে পাশের একটি গোয়ালঘরের ওপর পড়ে যায়। সেখান থেকে কাপড় শুকানোর জন্য ব্যবহৃত ধাতব তারে বিদ্যুৎ ছড়িয়ে তিনটি বসতঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় গোসল শেষে বাড়ির উঠানে টানানো জিআই তারে ভেজা কাপড় মেলতে গেলে মিলন মাতুব্বর বিদ্যুতের সংস্পর্শে আসেন।

মিলনকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই মিঠু মাতুব্বর, ভাবি হেনা বেগম এবং প্রতিবেশী ওবায়দুর শেখও বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে স্থানীয়রা সদরপুর পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। পরে চারজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সদরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলামের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ করেননি বলে জানিয়েছে সব গণমাধ্যম

সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ্ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ হেফাজতে নেয়। ঘটনাটির তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..