1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকায় ৯ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

ঢাকায় ৯ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পঠিত
শীতের তীব্রতা
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকায় গত কয়েকদিন তীব্র কুয়াশা ও শীত অনুভূত হচ্ছিল। তবে শনিবার সূর্য উঠলে তাপমাত্রা বেড়ে যায় এবং আজও রৌদ্রের দেখা মেলে। আগামী ৯ জানুয়ারি থেকে আবারও শীতের তীব্রতা বাড়বে।

রোববার (৫ জানুয়ারি) আবহাওয়াবিদ আবদুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পৌষ মাসের শেষের দিকে ঢাকায় যে উষ্ণতা অনুভূত হচ্ছে, তা আরও দুই-তিন দিন অব্যাহত থাকবে। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত ঢাকায় দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। এরপর ৯ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে।

শৈত্যপ্রবাহ সম্পর্কে আবদুর রহমান বলেন, ‘এখন শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে ৯ জানুয়ারির পর দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে।’

শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা পরদিন সকালে ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..