1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মীর মর্মান্তিক মৃত্যু - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মীর মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মীর মর্মান্তিক মৃত্যু
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে মো. সোহানুর জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিস কর্মী ট্রাকচাপায় নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর তারা পান রাত ১টা ৫২ মিনিটে। মাত্র দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় ফায়ার ফাইটার নয়ন পানির লাইন সংযোগ দেওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। সেই মুহূর্তে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি বাঁচেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, “আহত অবস্থায় নয়নকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে তার মৃত্যু ঘটে।”

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোহানুর জামান নয়ন ২০২২ সালে ৬১তম ব্যাচের মাধ্যমে অগ্নি নির্বাপক বাহিনীতে যোগদান করেছিলেন। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামে তার বাড়ি। তিনি আক্তারুজ্জামানের পুত্র এবং বয়স ছিল মাত্র ২৪ বছর। নয়ন দুই ভাইবোনের মধ্যে কনিষ্ঠ ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..