1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মিরপুর পীরেরবাগে নির্মাণাধীন স্থাপনায় ভোররাতে আগুন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

মিরপুর পীরেরবাগে নির্মাণাধীন স্থাপনায় ভোররাতে আগুন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২১০ বার পঠিত
মিরপুর পীরেরবাগ আগুন

রাজধানীর ঢাকার মিরপুরের পীরেরবাগ ঝিলপাড় এলাকায় একটি নির্মাণাধীন স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ভোররাত প্রায় ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এমএইচএম কনস্ট্রাকশনের অধীনে নির্মাণাধীন একটি এলাকায় হঠাৎ আগুন দেখা দিলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের প্রভাব আশপাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়ায় সেসব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..