বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় রিকশাচালকও আহত হয়েছেন।
নিহতের নাম জাকির হোসেন (৬০)। তার বাড়ি ফেনীর দাগনভূঞা। তিনি মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
আজ রবিবার (১৭ নভেম্বর) মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহ।
তিনি জানান, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা থেকে পেঁয়াজবাহী ট্রাকের সঙ্গে ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ ঘটে। এই সময় উভয় যানবাহনের মধ্যে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাটি চাপা পড়ে। এতে অটোরিকশার যাত্রী মো. জাকির হোসেন (৬০) নিহত এবং চালক আহত হন।
তিনি আরও বলেন, পরে তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সকাল ৬টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে চিকিৎসাধীন।
নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।