1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যাত্রাবাড়ীতে দুই বাসের ফাঁদে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু - Janatar Jagoron
শিরোনাম

যাত্রাবাড়ীতে দুই বাসের ফাঁদে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
যাত্রাবাড়ী

রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডের কাছে আজ বুধবার বিকেলে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক যুবক মৃত্যুবরণ করেছেন। তাঁর পরিচয় এখনো অজানা রয়ে গেছে। নিহতের পরনে ছিল সাদা-কালো প্রিন্টের ফুলহাতা শার্ট ও ফুল প্যান্ট, বয়স আনুমানিক ২৮ বছর।

মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবহনশ্রমিক মো. সম্রাট। তিনি প্রথম আলোকে জানান, বিকেলে যাত্রাবাড়ীর ইলিশ কাউন্টারের সামনে ইলিশ পরিবহনের একটি বাস স্ট্যান্ড থেকে বের হচ্ছিল এবং বিএমএফ পরিবহনের আরেকটি বাস স্ট্যান্ডে ঢুকছিল। এমন অবস্থায় ওই যুবকটি দুই বাসের মধ্যে পড়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, বিকেল সোয়া চারটার দিকে যুবকটিকে জরুরি বিভাগে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..