শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
পুলিশের হাত ধরে এগিয়ে যাচ্ছে আগামী দিনের কর্ণ ধাররা!
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
বিগত ১৩/০৪/২০২৫ খ্রি. তারিখে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, অপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, মাদক, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও, সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের নিকট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ, অভিমত লিখিত আকারে দাখিলের জন্য আহবান করা হয়। তৎপ্রেক্ষিতে, ছাত্র-ছাত্রীদের নিকট হতে প্রাপ্ত লিখিত পরামর্শ, অভিমত সমূহের মধ্যে নিম্ন বর্ণিত ০৩(তিন) জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদানের জন্য বাছাই করা হয়েছে।
১. মহসিন হোসেন মিরাজ, অনার্স প্রথম বর্ষ, রোল নং-৩০২৩, উদ্ভিদবিদ্যা বিভাগ, সেশন: ২০২৩-২৪
২. তাসনিয়া বিনতে আরিফ, বিজ্ঞান বিভাগ, একাদশ শ্রেণী, রোল নং-১২০২৪২৫০১০০০১
৩. মোঃ ফাহাদ, বিজ্ঞান বিভাগ, একাদশ শ্রেণী, রোল নং-১২০২৪২৫০১০৩৪৪
আজ বৃহস্পতিবার বেলা ১৪:৩০ ঘটিকায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মোঃ হারুন অর রশিদ মহোদয়ের অফিস কক্ষে ০৩(তিন) জন ছাত্র-ছাত্রীকে পুলিশ সুপার জামালপুর মহোদয় পুরস্কার প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১, জামালপুর; সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সাংসদের সেক্রেটারি মোঃ রেজাউল করিম, জামালপুর; আরও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।