1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে টিউবওয়েল থেকে আগুন, এলাকায় চাঞ্চল্য - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

রাজশাহীতে টিউবওয়েল থেকে আগুন, এলাকায় চাঞ্চল্য

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার পঠিত
টিউবওয়েল থেকে আগুন

“টিউবওয়েল থেকে হঠাৎ আগুন! রাজশাহীর গ্রামে রহস্যজনক গ্যাস আতঙ্ক”

গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি রাজশাহী

রাজশাহীর বাগমারায় এক টিউবওয়েলের মুখ দিয়ে বের হচ্ছে গ্যাস—এমন বিস্ময়কর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। ঘটনাটি ঘটেছে সোনাডাঙ্গা ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের আব্দুস সালামের বাড়িতে। কে শুনেছে, কে দেখেনি—সবাই ছুটে আসছেন ঘটনাস্থলে।

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। প্রায় ২০-২৫ বছর আগে বসানো ঐ টিউবওয়েল দিয়ে পানি ওঠা হঠাৎ বন্ধ হয়ে যায়। পানির বদলে বের হতে থাকে গ্যাস। ভয়ে কাঁপতে থাকা সালামের পরিবারের একজন ম্যাচ জ্বালাতেই টিউবওয়েলের মুখ থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিস্ময়ে হতবাক হয়ে যায় পরিবারটি। পরে বিষয়টি জানানো হয় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ আজাহারুল হককে।

চেয়ারম্যান নিজে ঘটনাস্থলে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন এবং তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামকে জানান। সোমবার বিকেলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ম্যাচ জ্বালিয়ে গ্যাসের আগুন দেখে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এই দৃশ্য দেখতে প্রতিদিনই শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। টানা চার মাস ধরে ঐ টিউবওয়েল থেকে পানি না উঠে গ্যাস বের হচ্ছে। পরিবারের সদস্যরা এখন অন্যত্র থেকে খাবার পানি সংগ্রহ করছেন। বাড়ির মালিক আব্দুস সালাম চট্টগ্রামে রিকশা চালিয়ে সংসার চালান। গ্যাসের খবর শুনেই তিনি ছুটে এসেছেন গ্রামে।

চেয়ারম্যান আজাহারুল হক জানান, এমন ঘটনা তাদের এলাকায় এই প্রথম। উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, মাটির নিচে পচে যাওয়া বস্তু থেকেও এ ধরনের গ্যাস সৃষ্টি হতে পারে। তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ইউএনও বলেন, আগে এমন আরও কিছু ঘটনা দেখা গেছে, তবে সেগুলো কিছুদিন পর বন্ধ হয়ে গেছে। যেহেতু আগুন জ্বলছে, তাই পরিবারকে সতর্ক করা হয়েছে—কেউ যেন আর আগুন না ধরায়। মিথেন জাতীয় গ্যাসের সম্ভাবনা থাকায় বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে আসলেই এটি কী ধরনের গ্যাস।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..