1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় বেড়িবাঁধ নির্মাণ কাজের অগ্রগতি, অবহিতকরণ ও মতবিনিময় সভা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

মনপুরায় বেড়িবাঁধ নির্মাণ কাজের অগ্রগতি, অবহিতকরণ ও মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ বার পঠিত
মতবিনিময় সভা

বনি আমিন, মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় ১১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বেড়িবাঁধ প্রকল্প ঘিরে উত্তেজনা, উদ্বেগ আর আলোচনার ঝড় উঠেছে। চলমান এই মেগা প্রকল্পের অগ্রগতি, অনিয়ম ও বরাদ্দ বিষয়ে সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হল রুমে এক অবহিতকরণ ও মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা পানি উন্নয়ন বোর্ড।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদদৌলা, মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান কবির, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন বাচ্চু চৌধুরী এবং উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে সরাসরি প্রশ্ন করেন বেড়িবাঁধ প্রকল্পে সঠিক বরাদ্দ বজায় আছে কিনা, অনিয়ম হচ্ছে কি না এবং বরাদ্দকৃত অর্থ ঢালচরে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা।

উত্তরে নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা স্পষ্ট করে জানান, ১১৭০ কোটি টাকার বরাদ্দ বহাল রয়েছে। যদিও জাতীয় পর্যায়ে ব্যয় সঙ্কোচন নিয়ে আলোচনা চলছে, তবে এই প্রকল্প শেষ পর্যায়ে থাকায় বরাদ্দ কর্তনের সম্ভাবনা নেই। পাশাপাশি ঢালচরের উন্নয়ন প্রকল্পের সাথে এই বরাদ্দের কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি জোর দিয়ে বলেন।

তিনি আরও উল্লেখ করেন, “যেখানে অনিয়মের খবর পাচ্ছি, সেখানেই আমাদের প্রকৌশলী দল দ্রুত পদক্ষেপ নিচ্ছে।” তার দাবি, এ প্রকল্প সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি ডাঃ কামাল হোসেন, আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী, যুবদল নেতা মোঃ কামাল উদ্দিন, হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ হোসেন হাওলাদার, হাজীর হাট ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মহসিন আলম, সাবেক সভাপতি জামাল উদ্দিন মেম্বার, প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান, সম্পাদক সীমান্ত হেলাল, ছাত্রদলের সাবেক সভাপতি আল আমীন, সাবেক সাধারণ সম্পাদক নূরআলম (শামিম), মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিব্বুল্লাহ ইলিয়াছ ও কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান প্রমুখ।

এই সভা প্রমাণ করলো, জনগণের টাকা নিয়ে কোনো ধরনের গোপনীয়তা জনগণ আর মেনে নিচ্ছে না। মনপুরার বেড়িবাঁধ এখন শুধু প্রকল্প নয়, এটি জনচেতনার প্রতীক হয়ে উঠছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..