শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
“স্বপ্নের পুলিশ চাকরি হাতছানি দিচ্ছে—দালাল নয়, যোগ্যতায় জয় নিশ্চিত!”
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
সেবার ব্রতে চাকরি—এই প্রত্যয়ে আজ ০৬ এপ্রিল ২০২৫ খ্রি: তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তেজনাপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সকাল ৮টা থেকেই জামালপুর পুলিশ লাইন্স মাঠে শুরু হয় প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই। প্রাথমিক ধাপেই বাছাই করা হয় শত শত আশাবাদী চাকরি প্রত্যাশীদের মধ্য থেকে যোগ্যদের।
১ম দিনের এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর; এবং বোর্ডের সদস্য জনাব শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; ও জনাব দেবাশীষ কর্মকার, গৌরীপুর সার্কেল, ময়মনসিংহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম-বিপিএম, পুলিশ সুপার (অপারেশনস্), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, ময়মনসিংহ জেলার গর্বিত কর্মকর্তা।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের কঠোর তদারকিতে অনুষ্ঠিত হয় শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের ধাপ।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রার্থীদের বলেন, “তোমাদের শৃঙ্খল অংশগ্রহণে আমি গর্বিত। আগামী ধাপগুলো আরও কঠিন, তাই মনোযোগ ও সততার সঙ্গে এগিয়ে যাও।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “নিয়োগ হবে পুরোপুরি স্বচ্ছতায়—কোনো দালাল কিংবা প্রতারণার ফাঁদে পা দেবে না কেউ।”
পুলিশ সুপার আগামীকালের ইভেন্টের জন্য প্রার্থীদের মানসিকভাবে প্রস্তুত হয়ে মাঠে আসার নির্দেশ দেন।
প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল সকাল ৭.৩০ ঘটিকায় জামালপুর পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে দ্বিতীয় ধাপের Physical Endurance Test (PET)-এ অংশ নিতে বলা হয়েছে।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব ইয়াহিয়া আল মামুন (সদর সার্কেল); জনাব মোঃ সাইফুল ইসলাম (দেওয়ানগঞ্জ সার্কেল); সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান (মাদারগঞ্জ সার্কেল), এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন।