শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় ছাত্রদলের ঈদপুনর্মিলনী শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠান মিলনমেলায় পরিনত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে আজিজুল হক কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শিক্ষার্থীরা।
কলেজ জীবনে ফেলা আসা দিনগুলো স্মরণ করে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থীরা।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, এম আর ইসলাম স্বাধীন, ফজলুল বারী তালুকদার বেলাল, সহিদ উন নবি সালাম, সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি।
বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ড. আব্দুল মজিদ, বিএনপির মিডিয়া সেল এর আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন প্রমূখ।