শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
বনি আমিন, মনপুরা প্রতিনিধি
মঙ্গলবার বিকেলে মনপুরার হাজীরহাট বাজারের একটি মিলনায়তনে সাংবাদিকদের ঐতিহাসিক মেলবন্ধনের সাক্ষী হলো সবাই। আলোচনার পর গঠন করা হয় মনপুরা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি।
নবগঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বাণী’র মহিব্বুল্যাহ (ইলিয়াছ), সাধারণ সম্পাদক ক্রাইম বাংলা নিউজের লোকমান খান, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশের কণ্ঠের মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ বরিশাল প্রতিদিনের মোহাম্মদ মেহেদী হাসান।
এছাড়া সহ-সভাপতি হয়েছেন সময়ের আলো’র রাকিবুল হাসান ও রিয়াজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক দেশ প্রতিদিনের বনি আমিন, আর দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সংবাদ সকাল’র খাইরুল বাশার।
নির্বাহী সদস্যদের তালিকায় রয়েছেন:
বরিশাল প্রথম আলো’র আল-আমীন মুন্না, জাতীয় অর্থনীতি’র আল-আমীন, ডেইলি এক্সপ্রেস’র আঃ ছালাম, খবর বাংলাদেশ’র শাহিন, সংবাদ সকাল’র সাদ্দাম, স্বাধীন ৭১’র মাসুদ।
এর আগে কমিটি গঠন নিয়ে বাংলাদেশ বাণী’র মহিব্বুল্যাহ (ইলিয়াছ) এর সভাপতিত্বে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংবাদিক লোকমান খান, মিজানুর রহমান, মোহাম্মদ মেহেদী হাসান, রিয়াজ উদ্দিন সহ অন্যান্যরা।
পরবর্তীতে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন ও দোয়া মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ওয়াচ ২৪’র সম্পাদক ও প্রকাশক শাহাদাত সজীব, সহ-প্রকাশক শাহজালাল আল-আমীন এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।