রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
রাউজান প্রতিনিধি
শ্রী শ্রী শান্তি নিকেতনী বৈদিক শিক্ষা কেন্দ্রের ২১তম বর্ষপূর্তি উপলক্ষে রাউজান উপজেলার উত্তর গুজরা (দত্তপাড়া) গ্রামে এক বিশেষ শতকণ্ঠ গীতাপাঠের আয়োজন করা হয়। উর্মিলা দত্তের সঞ্চালনায় বৈদিক শিক্ষা কেন্দ্রের প্রশিক্ষক পিয়া চৌধুরী নেতৃত্বে গীতাপাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মহান আশীর্বাদক ছিলেন বীরপুরুষ ব্রহ্মচারী, অধ্যক্ষ, পশ্চিম বিনাজুরী মহেশখালী মহাশ্মশান ঘাটস্থান লোকনাথ আশ্রম। সভাপতিত্ব করেন শিক্ষক প্রকাশ দত্ত, সভাপতি, শ্রী শ্রী শান্তি নিকেতনী বৈদিক শিক্ষা কেন্দ্র -০৪ইং।
বক্তব্য রাখেন প্রাক্তন প্রশিক্ষক কৃষাণ সেন, মিলন বৈদ্য শুভ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বলরাম দত্ত, সুমী দেবী, উৎপল দত্ত (প্রাক্তন ছাত্র), যদীপ দে ও বৈদিক শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা। উপস্থিত ছিলেন সুভাষ দত্ত, স্বপন দত্ত, শুভ সরকার, নয়ন দত্ত, শান্ত শীলসহ আরও অনেকে।