1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জেলখানার গেটে বাবার শেষ দেখা, জানাজার অনুমতি মেলেনি ইউপি চেয়ারম্যানের! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

জেলখানার গেটে বাবার শেষ দেখা, জানাজার অনুমতি মেলেনি ইউপি চেয়ারম্যানের!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
জেলখানার গেটে বাবার শেষ দেখা
this is a collected or created picture for Janatar Jagoron news.

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেলকে তার বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ না দেওয়ায় এলাকাবাসী ও পরিবারের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

রাজনৈতিক মামলায় জেলবন্দি থাকা অবস্থায় গতকাল তার বাবা মৃত্যুবরণ করেন। স্বজনদের প্রত্যাশা ছিল, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী কয়েক ঘণ্টার জন্য হলেও জানাজা ও দাফনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে কর্তৃপক্ষ সেই অনুমতি না দেওয়ায় মর্মাহত পরিবার ও স্থানীয়রা।

পরিস্থিতি এতটাই বেদনাদায়ক ছিল যে, শেষ বিদায় জানাতে মো. নাজমুল হুদা রুবেলের বাবার মরদেহ জেলগেটের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবার লাশ দেখেই সন্তুষ্ট থাকতে হয় চেয়ারম্যান রুবেলকে।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, মানবিকতার স্বার্থে হলেও চেয়ারম্যান রুবেলকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..